Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘এক পেনাল্টি মিসের কাফফারা দিলেন দুই গোল দিয়ে, এ কেমন মেসি!’
    খেলা

    ‘এক পেনাল্টি মিসের কাফফারা দিলেন দুই গোল দিয়ে, এ কেমন মেসি!’

    এফ. আর. ইমরানUpdated:জুন 23, 2026জুন 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শটটা প্রথমে নিয়েছিলেন হুলিয়ান আলভারেস। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান অস্ট্রিয়ান গোলরক্ষক। ফিরতি বল পেয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হন লিওনেল মেসিও। কিন্তু পরের শটে ঠিকই খুঁজে নেন জালের ঠিকানা।

    পুরো দৃশ্যটাই সামনে থেকে দেখেছেন হুলিয়ান। ম্যাচশেষে তাঁর কণ্ঠে যেন সেই অবিশ্বাস, ‘মেসি যা করেছে, তা বোঝানোর মতো কোনো শব্দই নেই।’

    এবারের বিশ্বকাপে আলবিসেলেস্তেরা সব মিলিয়ে করেছে ৫ গোল, সবগুলোই এসেছে মেসির পা থেকে। আজই তিনি ভেঙেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও।

    এমন অবিশ্বাস্য কীর্তির পর মেসি তাঁর সমর্থকদের দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি, ‘আমরা এরই মধ্যে মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

    অস্ট্রিয়ার বিপক্ষে শুরুটা অবশ্য ভালো ছিল না মেসির জন্য। ৫ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি মিস করেছেন তিনি। সেটা যে কষ্ট দিয়েছিল তা ম্যাচশেষে জানালেন মেসিই, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’

    আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা, আজ দুই গোলে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ এ খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের। মেসি জানিয়েছেন, শুরু থেকে এই পরিকল্পনা নিয়েই এগিয়েছেন তারা।

    ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা (পরের পর্বে) কোয়ালিফাই করেছি, সবগুলো ম্যাচ জেতা আমাদের পরিকল্পনাতে ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে। আমরা যখন একসঙ্গে হই, উপভোগ করি, অনুশীলনে প্রতিদ্বন্দ্বিতাও…।’

    এমন দিনে তাঁর জন্য বিবিসি রেডিওতে স্তুতি বাক্য শোনা গেল ফ্রান্সের সাবেক তারকা অলিভার জিরোর কথায়ও, ‘লিওনেল মেসি বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন। ঠিক সময়ে, ঠিক জায়গায় নিজেকে হাজির করার অসাধারণ ক্ষমতা আছে তাঁর। আর যখন গোল করছেন না, তখন খেলার মাঝখানে থেকে সুযোগ তৈরি করছেন, খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করছেন।’ সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের বাজেট নাকি অসম বণ্টনের গল্প?

    জুন 23, 2026
    আইন আদালত

    চিকিৎসকের অবহেলা ও প্রতারণা: কীভাবে পাবেন আইনি সুরক্ষা

    জুন 23, 2026
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে ট্রাম্পের বড় রাজনৈতিক ধাক্কা

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.