Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমি নিজে তাকে ভোট দিয়েছি তারপরও সে একটি ভোটও পেল না, এটা বিস্ময়কর
    বাংলাদেশ

    আমি নিজে তাকে ভোট দিয়েছি তারপরও সে একটি ভোটও পেল না, এটা বিস্ময়কর

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলে ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে আশরাফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু ফল ঘোষণার কিছুক্ষণ পর হল প্রভোস্ট ফোন করে জানান, গণনায় ভুল হয়েছে, তিনি জয়ী নন।

    এই পদে মোট চারজন প্রার্থী মিলে ভোট পেয়েছেন ৫০৯টি, যদিও পুরো হলে বৈধ ভোট পড়েছে ৪৬৯টি। ফলে ভোট গণনায় গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। শনিবার ফল ঘোষণার পর থেকেই এ ধরনের ভুলের অভিযোগ সামনে আসে।

    প্রাথমিক ফল অনুযায়ী আশরাফুল ইসলাম পেয়েছিলেন ১৩২ ভোট। অন্যদিকে লুৎফর রহমান রিফাত পান ১২৯ ভোট, মো. ইউসুফ ১২৫ এবং মো. আবু সায়েম ১২৩ ভোট। মোট ভোটের হিসাব দাঁড়ায় ৫০৯টি, যা প্রকৃত বৈধ ভোটের তুলনায় ৪০টি বেশি।

    আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষণায় আমি বিজয়ী ছিলাম। পরে প্রভোস্ট জানালেন আমি আসলে ৯২ ভোট পেয়েছি। এত সময় নিয়েও এমন ভুল হওয়া হতাশাজনক।’

    হল প্রভোস্ট অধ্যাপক আব্দুস সাত্তার জয় জানান, গণনার সময় দুটি আলাদা টালিতে ভোট গণনা করা হয়। সেখানে “৪” সংখ্যাটি ভুলবশত ইংরেজি “৮” হিসেবে পড়া হয়। এই ভুলের কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে।

    শুধু রফিক-জব্বার হল নয়, জাহানারা ইমাম হলেও ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ওই হলে প্রকৃত ভোট পড়েছে ২৪২টি কিন্তু ফলাফলে দেখানো হয় ২৪৭ ভোট। একই হলে এজিএস পদে লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন সমান ১১৩ ভোট পান। নির্বাচন কমিশন দুজনকেই ছয় মাস করে এক বছরের জন্য দায়িত্ব দেয়। তবে লামিয়ার একটি ভোট ‘টিক চিহ্ন’ নির্দিষ্ট ঘরের বাইরে চলে যাওয়ায় বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, অন্য হলে একই ধরনের ভোট বাতিল করা হয়নি।

    লামিয়া জান্নাত বলেন, ‘আমার একটি ভোট সামান্য বাইরে চলে যাওয়ায় বাতিল হয়েছে। অথচ অন্য হলে একই ধরনের ভোট গ্রহণ করা হয়েছে। হাতে ভোট গণনা হলে এ ধরনের ভোট বাতিল করা উচিত নয়। আমার সঙ্গে অন্যায় হয়েছে।’

    হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে নির্ধারিত স্থানের বাইরে গেলে ভোট বাতিল করতে হয়। তাই সেই ভোট বাতিল করা হয়েছে।

    এছাড়া মওলানা ভাসানী হলে ভোট গণনায় বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী নীহ্লা অং মারমা কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য ভোট পেয়েছেন। এ বিষয়ে ভোটার রেলং খুমি প্রশ্ন তোলেন, ‘আমি নিজে তাকে ভোট দিয়েছি। হলে আমাদের অনেক আদিবাসী কমিউনিটির ভোটার আছে, তার বন্ধু-বান্ধবও আছে। তারপরও সে একটিও ভোট পেল না, এটা বিস্ময়কর।’

    সব বিতর্কের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘ভোট গণনায় ভুল হলে রিটার্নিং অফিসার তা দেখবেন। আমরা যে ফল পেয়েছি, সেটাই ঘোষণা করেছি। কেউ ফল নিয়ে আপত্তি জানাতে চাইলে জাকসু সভাপতি অর্থাৎ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিতে হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে দিদার-ডালিম

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.