Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন

    এফ. আর. ইমরানমার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় নতুন খাল খনন ও পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি সরাসরি কোদাল হাতে নেন এবং মাটি খুঁড়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খালের তীরে একটি গাছও রোপণ করেন।

    এই উদ্যোগের মাধ্যমে দেশের নদী, নালা, খাল ও জলাধার পুনরুদ্ধার ও খননের কার্যক্রম শুরু হলো। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার জলপথ ও জলাধার খনন ও পুনঃখননের কাজ করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মকর্তারা জানান, প্রকল্পটি জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাধার সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ জেড এম জাহিদ হোসেন, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবিব দুলু এবং ফরহাদ হোসেন আজাদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান। এরপর সড়কপথে কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি এই কর্মসূচির উদ্বোধন সম্পন্ন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ

    সেপ্টেম্বর 21, 2026
    অপরাধ

    বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ

    সেপ্টেম্বর 21, 2026
    বাংলাদেশ

    রোহিঙ্গা সংকটকে ‘গুরুতর মানবিক সংকট’ বললেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.