Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৫০ গ্রামে ঈদ উদযাপন
    বাংলাদেশ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৫০ গ্রামে ঈদ উদযাপন

    এফ. আর. ইমরানমার্চ 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চাঁদপুর জেলার হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আজ (শুক্রবার, ২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের ধর্মীয় রীতি অনুযায়ী এসব এলাকায় একদিন আগে ঈদের নামাজ আদায় করা হয়।

    আজ সকাল ৯টার দিকে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এর আগে সকাল সাড়ে ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠেও আরেকটি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

    এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট কেন্দ্রীয় জামে মসজিদেও ঈদের বড় জামাত হয়। এখানে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সকাল থেকেই ঈদের নামাজে অংশ নিতে ভিড় করেন। ঈদ উপলক্ষে মুন্সীরহাট বাজারে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শিশু-কিশোরদের জন্য বসে বিভিন্ন খেলনা ও খাবারের দোকান, যা এলাকাজুড়ে বাড়তি আনন্দ যোগ করে।

    নামাজে অংশ নেওয়া এক মুসল্লি মো. ইউসুফ জানান, তাদের পূর্বপুরুষরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করতেন। সেই ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। আরেকজন মুসল্লি মির্জা আব্বাস উদ্দিন বলেন, তারা ৩০টি রোজা পূর্ণ করে ঈদ উদযাপন করছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে নামাজে অংশ নিয়েছেন। একই দিনে মুন্সীরহাট এলাকার টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা মাঠেও সকাল সোয়া ৯টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা বরকত উল্যাহ।

    সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তাদের অনুসারীরা বিশ্বের কিছু দেশের সঙ্গে সময় মিলিয়ে রোজা ও ঈদ পালন করে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।

    স্থানীয়দের দাবি, চাঁদ দেখার বিষয়ে নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে তারা নিজস্ব যাচাই-বাছাই করেন। সন্দেহ থাকলে তারা তা গ্রহণ করেন না এবং পূর্ণ ৩০টি রোজা শেষ করে ঈদ উদযাপন করেন। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে এই আগাম ঈদ উদযাপনের চিত্র দেখা গেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতির কারণে প্রতিবছরই এসব এলাকায় আলাদা দিনে ঈদ উদযাপিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৪ উড়োজাহাজ কিনতে চূড়ান্ত চুক্তি, আধুনিক বহরের পথে বিমান

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি: টিআইবি

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.