সরকারি বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)-এর কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়স দুই বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৫ মার্চ ২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অতীত কার্যকারিতা হিসেবে ২০১১ সালের ১১ ডিসেম্বর থেকে প্রযোজ্য বলে গণ্য হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বাসসের কর্মকর্তা- কর্মচারী আগের তুলনায় আরও দুই বছর বেশি চাকরিতে থাকার সুযোগ পাবেন। এতে সংস্থাটির অভিজ্ঞ জনবল ধরে রাখা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

