Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে হাইকোর্টে রিট
    বাংলাদেশ

    অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে হাইকোর্টে রিট

    মনিরুজ্জামানমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীসহ সারা দেশে অবৈধ জুয়া, অনুমোদনহীন সিসা লাউঞ্জ ও লাইসেন্সবিহীন মদের বার বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে করা এই আবেদনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

    আজ সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ রিট দায়ের করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

    রিটে বলা হয়েছে, রাজধানীর অভিজাত এলাকা—গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন স্থানে ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, জুয়া এবং অনুমোদনহীন মদের আসর বিস্তার লাভ করেছে। একই সঙ্গে এসব স্থানে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে, যা সমাজ ও বিশেষ করে তরুণদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

    আবেদনে উল্লেখ করা হয়, দেশে সিসা বা হুক্কা বার পরিচালনার কোনো বৈধ অনুমোদন নেই। তবুও কার্যকর তদারকির অভাবে এসব ব্যবসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সিসার সঙ্গে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদক মিশিয়ে সেবনের অভিযোগ রয়েছে। পাশাপাশি গোপন কেবিনে মদ্যপান ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

    রিটে আরও বলা হয়েছে, বিভিন্ন স্থানে অবৈধ জুয়ার আসর চালু রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়াচ্ছে।

    আবেদনকারী আইনজীবী জানান, এর আগে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্ট নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এ কারণেই নতুন করে রিট করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.