Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পারফরম্যান্স যাচাইয়ে পরীক্ষায় বসতে হবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের
    বাংলাদেশ

    পারফরম্যান্স যাচাইয়ে পরীক্ষায় বসতে হবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের

    মনিরুজ্জামানUpdated:মার্চ 31, 2026মার্চ 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নির্দেশনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) জন্য পারফরম্যান্স মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে।

    গত রোববার (২৯ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশ করেন। পরে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

    নোটিশে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষায় অংশ নিতে হবে।

    এতে আরও জানানো হয়, অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডই পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত সূচি অনুযায়ী সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে বোর্ডের সামনে উপস্থিত থাকতে হবে।

    পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের কোর্টের নির্ধারিত পোশাক, তবে গাউন ছাড়া, পরে উপস্থিত হতে বলা হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.