ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মামলায় তার বিরুদ্ধে পূর্বেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শাপলা চত্বরের ওই ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই তাকে আইনের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। ২০১৩ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালকের পদেও ছিলেন।মামলার পরবর্তী শুনানির মাধ্যমে এ বিষয়ে আরও অগ্রগতি জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

