রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এর বিধান অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। যেসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এর আগে, গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে বিএনপি-সমর্থিত নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

