Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউসিবির সাবেক দুই পরিচালকে কারাগারে পাঠানোর নির্দেশ
    বাংলাদেশ

    ইউসিবির সাবেক দুই পরিচালকে কারাগারে পাঠানোর নির্দেশ

    মনিরুজ্জামানমার্চ 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে আদালত সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

    আজ মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররাম হোসেন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

    আদালতের তথ্য অনুযায়ী, সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ রফিকুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

    মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে একটি কাগজে প্রতিষ্ঠিত কোম্পানির অনুকূলে ঋণ অনুমোদনে সহায়তা করেছিলেন। এতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের সুযোগ সৃষ্টি হয়।

    এর আগে, ১১ মার্চ একই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই নির্দেশনার ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আদালত আগামী ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।

    মামলার অভিযোগপত্র অনুযায়ী, ‘ভিশন ট্রেডিং’ নামে একটি শেল কোম্পানির মাধ্যমে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে এই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়। ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে।

    মামলাটি দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে ২০২৫ সালের ২৪ জুলাই দায়ের করেন। তদন্ত শেষে এ বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলায় মোট ৩৬ জন আসামি ও ৯২ জন সাক্ষী রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.