সরকারি অফিস সপ্তাহে মাত্র তিন দিন চালু করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথাকথিত স্মারককে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১ এপ্রিল তারিখ উল্লেখ করে একটি নথি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, যেখানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বলে অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস চালুর দাবি করা হয়েছে।
তবে মন্ত্রণালয়ের দাবি, এমন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা তারা দেয়নি। প্রচারিত ওই নথির সঙ্গে সরকারি কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যাচাই ছাড়া কোনো খবর শেয়ার না করার পরামর্শ দিয়েছে।

