Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধের প্রভাব: প্রবাসীদের সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিতে তৎপর সরকার
    বাংলাদেশ

    যুদ্ধের প্রভাব: প্রবাসীদের সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিতে তৎপর সরকার

    কাজি হেলালএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা জোরদার এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

    মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ শুক্রবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মরদেহটি দেশে আনা হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

    নিহত তারেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, পরিবারটি পরবর্তীতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ১০ লাখ টাকার বিমা সুবিধা পাবে। দীর্ঘমেয়াদে সহযোগিতার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা হয়েছে। একইসঙ্গে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং সংকটাপন্ন প্রবাসীদের সহায়তায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া গ্রিসে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ দ্রুত শুরু হবে বলে উল্লেখ করেন।

    প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, এখন পর্যন্ত তিনজন নিহতের মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.