Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেয়ের মৃত্যুর তিন দিন পর  রামেকের আইসিইউ থেকে ফোন
    বাংলাদেশ

    মেয়ের মৃত্যুর তিন দিন পর  রামেকের আইসিইউ থেকে ফোন

    কাজি হেলালUpdated:এপ্রিল 5, 2026এপ্রিল 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক মর্মান্তিক ঘটনায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা আবারও সামনে এসেছে। আইসিইউ বেডের অভাবে চিকিৎসা না পেয়ে ১০ বছর বয়সী এক শিশু মৃত্যুবরণ করার তিন দিন পর তার পরিবারকে বেড খালি হওয়ার খবর জানানো হয়, যা নিয়ে তৈরি হয়েছে গভীর বেদনা ও প্রশ্ন।

    ঘটনাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা অরুণ আলী ও সোনিয়া খাতুন দম্পতির একমাত্র মেয়ে ফাতিমা খাতুন হামের উপসর্গে অসুস্থ হয়ে পড়েছিল। প্রায় ১৫ দিন অসুস্থ থাকার পর ৩০ মার্চ তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

    চিকিৎসকরা দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিলেও সেদিন কোনো শয্যা খালি পাওয়া যায়নি। পরিবারটি সারাদিন চেষ্টা করেও আইসিইউ বেড জোগাড় করতে পারেনি। শেষ পর্যন্ত বিকেলেই মারা যায় শিশুটি। কিন্তু ঘটনার করুণ দিক হলো—মৃত্যুর তিন দিন পর, ২ এপ্রিল বিকেলে হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে ফোন করে জানানো হয় একটি বেড খালি হয়েছে।

    শিশুটির বাবা অরুণ আলী বলেন, মেয়েকে বাঁচাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ডাক্তার-নার্সসহ সবার কাছে অনুরোধ করেছিলেন একটি আইসিইউ বেডের জন্য। কিন্তু সেই সুযোগ পাননি। “মেয়ের মৃত্যুর পর আইসিইউর ফোন পেয়ে বুকটা ভেঙে গেছে,” বলেন তিনি। মা সোনিয়া খাতুনও একইভাবে শোকাহত কণ্ঠে বলেন, “আমার মেয়েই তো নেই, এখন আইসিইউ দিয়ে কী করবো?”

    হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুঃখজনক বলে স্বীকার করেছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, আইসিইউতে সীমিত সংখ্যক বেড থাকায় অনেক রোগীকেই অপেক্ষায় থাকতে হয়। একটি বেড খালি হওয়ার আগে নতুন রোগী ভর্তি করা সম্ভব হয় না। তারা আরও জানান, শিশুদের জন্য আইসিইউ বেড সংখ্যা বর্তমানে ১৮টি হলেও রোগীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ফলে অনেক সময় রোগীরা সেবা না পেয়ে অন্যত্র চলে যান কিংবা অপেক্ষারত অবস্থায় থাকেন। এই ঘটনাটি দেশের সরকারি হাসপাতালগুলোর আইসিইউ সংকট ও স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে এনে দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.