Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভিসা প্রতারণা এড়াতে বাংলাদেশিদের সতর্ক করল পশ্চিমা বিশ্বের ১৩ দেশ
    বাংলাদেশ

    ভিসা প্রতারণা এড়াতে বাংলাদেশিদের সতর্ক করল পশ্চিমা বিশ্বের ১৩ দেশ

    কাজি হেলালএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণে জালিয়াতি ও প্রতারণা এড়াতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। যৌথ বিবৃতিতে আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

    যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং হাঙ্গেরি। বুধবার ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন তাদের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এই সতর্কবার্তা প্রকাশ করে।

    বিবৃতিতে বলা হয়েছে, ভিসা আবেদন, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

    বিবৃতিতে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোনো দূতাবাস বা কনস্যুলার মিশন কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর সঙ্গে যুক্ত নয়। তাই ‘বিশেষ সুবিধা’ বা ‘দ্রুত ভিসা’ পাওয়ার প্রলোভন দেখানো ব্যক্তিদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ভিসা কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এতে প্রক্রিয়াটি হবে আরও নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    জুন 13, 2026
    বাংলাদেশ

    শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী

    জুন 13, 2026
    বাংলাদেশ

    নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.