Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাধীনতার ঘোষণাপত্র দিবস আজ
    বাংলাদেশ

    স্বাধীনতার ঘোষণাপত্র দিবস আজ

    মনিরুজ্জামানএপ্রিল 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ ১০ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে এটি এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র মুক্তিযুদ্ধকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দেয় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বৈধতা প্রতিষ্ঠা করে।

    এই দিনেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা একত্র হয়ে প্রবাসী সরকার গঠন করেন। এ প্রক্রিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। পরে তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

    সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন দেওয়া হয়। এই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয়।

    মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন নেতৃত্ব প্রদান করে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ হানাদার পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে।

    স্বাধীনতার ঘোষণাপত্রে যে মূল আদর্শ তুলে ধরা হয়, তা হলো স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। পরবর্তী সময়ে এই নীতিগুলো বাংলাদেশের সংবিধানের ভিত্তি হিসেবে প্রতিফলিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গায়েবী সংস্কার দেখিয়ে খরচ সাড়ে ৭ কোটি টাকা!

    জুন 13, 2026
    বাংলাদেশ

    হারিয়ে যেতে বসেছে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল নগরীর ১৭ খাল

    জুন 13, 2026
    বাংলাদেশ

    মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.