Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন ব্যাংক লাইসেন্সে কঠোর অবস্থান দরকার
    বাংলাদেশ

    নতুন ব্যাংক লাইসেন্সে কঠোর অবস্থান দরকার

    কাজি হেলালএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় নতুন ব্যাংকের লাইসেন্স আবেদন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার প্রস্তুতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘রিস্ক কনফারেন্স অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আর্থিক খাত সংশ্লিষ্ট দুটি পরামর্শক প্রতিষ্ঠান। তিনি বলেন, বর্তমান সময়ে ব্যাংক খাতে দুর্বল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। অনেক আমানতকারী তাদের অর্থ ফেরত পেতে সমস্যায় পড়ছেন। এমন বাস্তবতায় নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন।

    তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে হলে কমপ্লায়েন্স বা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরো অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সালেহউদ্দিন আহমেদ তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অতীতে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার নতুন ব্যাংক অনুমোদনের প্রস্তাব পেয়েছিলেন। তবে সেগুলো মূল্যায়নের ক্ষেত্রে তিনি প্রযুক্তিগত ও ঝুঁকি বিশ্লেষণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

    তিনি মনে করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রযুক্তিনির্ভর সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জনগণকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে শুধু ব্যাংকনির্ভর করে রাখা সম্ভব নয়; পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে হবে।

    বাংলাদেশ ব্যাংক-এর সাবেক এই গভর্নর ব্যাংকগুলোর উদ্দেশে বলেন, ঋণ দেওয়ার আগে গ্রাহকের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি যাচাই করা অত্যন্ত জরুরি। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা ছাড়া টেকসই ব্যাংকিং সম্ভব নয়।  সব মিলিয়ে তিনি ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক শৃঙ্খলা জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং অপ্রয়োজনীয় নতুন ব্যাংক অনুমোদনে সতর্ক অবস্থানের ওপর গুরুত্ব দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গায়েবী সংস্কার দেখিয়ে খরচ সাড়ে ৭ কোটি টাকা!

    জুন 13, 2026
    বাংলাদেশ

    হারিয়ে যেতে বসেছে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল নগরীর ১৭ খাল

    জুন 13, 2026
    বাংলাদেশ

    মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.