Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে সরকার
    বাংলাদেশ

    রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে সরকার

    মনিরুজ্জামানএপ্রিল 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনমন্ত্রী আসাদুজ্জামান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সচেতনভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

    এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। তবে ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

    মন্ত্রী আরও জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রদান করবে।

    পাশাপাশি সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। এই কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায়ের সুপারিশ পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

    তিনি আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে তা জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আইনমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলার ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজার সফরে তারেক রহমান

    জুন 13, 2026
    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.