Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
    বাংলাদেশ

    হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

    মনিরুজ্জামানএপ্রিল 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীদের সেবক হিসেবে কাজ করাই সংশ্লিষ্ট সবার মূল দায়িত্ব।

    আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। হজ মৌসুম সামনে রেখে ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, সরকার হজযাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি হজ ক্যাম্পে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে কথা বলে দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

    তিনি হজযাত্রীদের সঙ্গেও কথা বলেন। তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠান নিয়েও তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং পুরো আয়োজন পর্যবেক্ষণ করেন। এ সময় ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।

    চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজ ক্যাম্পে হজযাত্রীদের আগমন শুরু হয়েছে। এদিকে হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে প্রশ্ন উঠলে ধর্মমন্ত্রী বলেন, “যা করার দরকার, তাই করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, তীব্র আপত্তি ভোক্তাদের

    মে 20, 2026
    বাংলাদেশ

    ঈদে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস দিচ্ছে জবি

    মে 20, 2026
    বাংলাদেশ

    ১০ বার সরকারকে হামের টিকা সংকটের আগাম সতর্কতা করা হয়েছিল- ইউনিসেফ

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.