Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী
    বাংলাদেশ

    অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 18, 2026এপ্রিল 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জরুরি সেবাগুলোর কার্যক্রম আরও গতিশীল রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, অগ্নিনির্বাপণ এবং কারাবন্দিদের নিরাপদ স্থানান্তর—এই চারটি গুরুত্বপূর্ণ খাতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

    নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের সব যানবাহন এখন থেকে দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংগ্রহ করতে পারবে। ফলে জরুরি দায়িত্ব পালনের সময় জ্বালানির ঘাটতির কারণে কোনো বিলম্ব হওয়ার আশঙ্কা কমবে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

    নির্দেশনায় বলা হয়েছে, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার অপরিহার্য। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক যানবাহন সচল রাখা প্রয়োজন।

    এই বাস্তবতায়, সংশ্লিষ্ট সব পেট্রল পাম্পে যাতে এসব বাহিনীর যানবাহন দ্রুত জ্বালানি পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শিক্ষাখাতে বড় সিদ্ধান্ত, নিয়োগ পাচ্ছেন ৯ হাজার শিক্ষক

    এপ্রিল 18, 2026
    বাংলাদেশ

    সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী

    এপ্রিল 18, 2026
    অর্থনীতি

    বিশ্ববিদ্যালয়ে কেমন ভিসি চাই?

    এপ্রিল 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.