Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক
    বাংলাদেশ

    রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 19, 2026এপ্রিল 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আবাসন খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনভর ভোটগ্রহণ ও গভীর রাতে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

    ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। সিনিয়র সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুর রাজ্জাক।

    শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ের কিছুটা পরে বিকেল ৪টা ৩২ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। এরপর সন্ধ্যা ৬টা ১২ মিনিটে শুরু হয় ভোট গণনা, যা শেষ হয় গভীর রাতে। রাত ১টার দিকে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।

    সহ-সভাপতি-১ পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকতার বিশ্বাস। সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ পেয়েছেন ২৫৫ ভোট। সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ পেয়েছেন ২৩৪ ভোট। অর্থ বিষয়ক সহ-সভাপতি হিসেবে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে জয় পেয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

    ঢাকা অঞ্চলের পরিচালক পদে ৩৩৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. লাবিব বিল্লাহ। সমান ৩০৪ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব।

    এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

    নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া।

    বর্তমান প্রেক্ষাপটে আবাসন খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই অবস্থায় রিহ্যাবের নতুন নেতৃত্ব খাতটির নীতি সহায়তা জোরদার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    বাংলাদেশ

    বাজেট ঘোষণার পর বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.