রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। এ বিষয়ে কারণ দর্শাতে রুল জারি করেছেন আদালত।
আজ রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে না—সে বিষয়ে স্পষ্ট জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খাদিজাতুল কোবরা।
এর আগে, রাজধানীসহ দেশের সব এলাকায় গৃহকর্মীদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে একই আইনজীবী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

