বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, সারাদেশে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ শূন্য রয়েছে।
আজ (১৯ এপ্রিল) এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এনটিআরসিএ। এতে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষক সংকটের চিত্র স্পষ্ট হয়েছে।
এর আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শূন্য পদের চাহিদা আহ্বান করেছিল সংস্থাটি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়, যাতে আরও প্রতিষ্ঠান তাদের তথ্য জমা দিতে পারে। এ তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

