Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
    বাংলাদেশ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

    কাজি হেলালএপ্রিল 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ থাকলেও এখনো জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

    সোমবার সকালে জিন্দা পার্ক–এ একটি টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রথম শিশুমৃত্যুর পরই সরকার দ্রুত আইসিইউ সুবিধা বাড়িয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, শুরুতে দেশে পর্যাপ্ত টিকা মজুত ছিল না। পরে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে। এর ফলে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হয়েছে এবং এখন তা সারা দেশে চালু হয়েছে।

    সরকারি তথ্য অনুযায়ী, চলতি মাসের ৫ তারিখ থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয় এবং সোমবার থেকে তা দেশব্যাপী বিস্তৃত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই সংক্রমণের হার কমতে শুরু করবে। বর্তমান পরিস্থিতি মহামারি পর্যায়ে পৌঁছায়নি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, কোনো সংক্রামক রোগের প্রকোপ কত দ্রুত কমবে তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও সাম্প্রতিক প্রবণতা কিছুটা ইতিবাচক।

    ঢাকায় হামের সংক্রমণ তুলনামূলক কম উল্লেখ করে মন্ত্রী জানান, রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগীই দেশের অন্যান্য জেলা থেকে আসছেন। ঢাকাতেও টিকাদান কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান।

    উল্লেখ্য, দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হচ্ছে। এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য অঞ্চলে ১২ মে পর্যন্ত চলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নবায়নযোগ্য জ্বালানি খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শিল্প বিশেষজ্ঞদের দিকনির্দেশনা

    এপ্রিল 20, 2026
    বাংলাদেশ

    দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান, লক্ষ্যে ১ কোটি ৮০ লাখ শিশু

    এপ্রিল 20, 2026
    বাংলাদেশ

    বগুড়ায়  জজ আদালতে ই-বেইল বন্ড সেবা চালু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.