সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার আর নেই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৪ মে) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে লিভারজনিত জটিলতায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
রন হক সিকদার দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের মেজো ছেলে। শিল্প ও ব্যাংকিং খাতে তার দীর্ঘ সম্পৃক্ততা ছিল।

