Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
    বাংলাদেশ

    হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

    নিউজ ডেস্কমে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন।

    আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে কিছুজনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে, তবে অনেকের ক্ষেত্রে তা পাওয়া যায়নি। তবুও কবর পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত সংস্থার সদস্যরা তথ্য সংগ্রহ করেছেন।

    তিনি আরও জানান, মামলার আসামিদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে আসামির সংখ্যা ৩০-এর কম হবে না। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তৎকালীন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাবেক সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান, পুলিশ কমিশনারসহ আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

    চিফ প্রসিকিউটর দাবি করেন, তদন্তের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শাপলা চত্বরের ওই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন করা হলে তিনি বলেন, “তিনি জড়িত ছিলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল

    মে 16, 2026
    বাংলাদেশ

    আমের ফলন বাড়লেও রপ্তানি নিয়ে দুশ্চিন্তা

    মে 16, 2026
    বাংলাদেশ

    আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.