Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
    বাংলাদেশ

    মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

    নিউজ ডেস্কমে 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক-

    বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে আসাদুল বক্তিয়ার । কিন্তু সেই সোনার হরিনতো দূরের কথা এখন তার জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে গত দুই মাস ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল।

    পরিবারের সদস্যরা জানিয়েছেন, আসাদুলকে নির্যাতনের রোমহর্ষক ভিডিও পাঠিয়ে তাদের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে মাফিয়া চক্রের সদস্যরা। ইতোমধ্যে ধারদেনা করে ৪ লাখ টাকা দেওয়া হলেও বাকি টাকা আগামী দুইদিনের মধ্যে না দিলে আসাদুলকে হত্যার পর চার টুকরো করে মরুভূমিতে ফেলে দেওয়ার হুমকি প্রদর্শন করেছে মাফিয়ারা।

    সূত্রমতে, অসহায় ও দরিদ্র পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় নিকট আত্মীয় ইরফান সরদারের মাধ্যমে বৈধ পথে আসাদুল লিবিয়ায় গমন করেন। সেখানে আনজারা শহরে মসজিদের পাশে একটি দোকানে টেইলারিংয়ের কাজ করে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে দেশে পাঠাতেন।

    আসাদুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ রমজান সেহরি খাওয়ার পর ভোররাতে ৫-৬ জনের একটি মাফিয়া দল তাকে (আসাদুল) বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাদের আস্তানায় আটকে রেখে হাত ও পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে এবং বিবস্ত্র করে বেদম মারধর করা হয়। চাকু দিয়ে খুঁচিয়ে রক্ত ঝড়ানো ও হাত-পায়ের নখ উপড়ে ফেলার হুমকি দিয়ে সেই দৃশ্য ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

    লিবিয়ায় থাকা আসাদুলের শ্যালক ইরফান সরদার বিষয়টি স্থানীয় দুটি থানায় জানালে মাফিয়া চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকেও (ইরফান) খুঁজতে শুরু করে। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ইরফান গত ৩০ মার্চ পালিয়ে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তার বোন নিপা বেগমকে সাথে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে পেরে মাফিয়া চক্রের সদস্যরা আসাদুলের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

    নির্যাতনের মাত্রা সইতে না পেরে ভিডিও কলে আসাদুল তার জীবন বাঁচানোর আকুতি জানান। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা সুদে ৩ লাখ ও শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা জোগাড় করে গত রবি ও সোমবার ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মাফিয়াদের ৪ লাখ টাকা প্রদান করে। কিন্তু মাফিয়ারা জানিয়ে দিয়েছে আগামী দুইদিনের মধ্যে বাকি টাকা না পেলে তারা আসাদুলকে কেটে চার টুকরো করে মরুভূমিতে ফেলে দিবে।

    ছেলের এমন পরিণতিতে দিশেহারা হয়ে আসাদুলের বাবা আবু বক্তিয়ার বলেন, মাফিয়ারা ৩০ লাখ টাকা চায়, দুই মাসে এক টাকাও জোগাড় করতে পারি নাই। ছেলেকে ঝুলিয়ে পিটাচ্ছে, শরীর থেকে রক্ত ঝড়ছে। সম্পত্তি থাকলে বিক্রি করে টাকা দিতাম। একজন বাবা হয়ে ছেলের এমন করুণ পরিণতি দেখে কীভাবে সইব? সরকার ও প্রশাসনের কাছে দাবি, আমার কলিজার টুকরাে ছেলেটাকে দেশে ফিরিয়ে এনে দিন।”

    আসাদুলের মা বকুল বেগম ও স্ত্রী নিপা বেগম কান্নায় ভেঙে পরে আসাদুলকে উদ্ধারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে দ্রুত সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে বাবা আসাদুলের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে আসাদুলের দুই ছেলে হামিম ও শামিম।

    আসাদুলের মা বকুল বেগম বলেন, ওরা টাকার জন্য আমার ছেলেকে ঝুলিয়ে পিটাচ্ছে এবং চাকু দিয়ে শরীর থেকে রক্ত ঝড়াচ্ছে। আমি তো একজন মা, তা দেখে কীভাবে সহ্য করব? আমাদের সহায়-সম্বল কিছুই নেই। কীভাবে ছেলেকে ছাড়িয়ে আনব? দুই মাসে আমাদের নাওয়া-খাওয়া, ঘুম নেই। কীভাবে বেঁচে আছি, আল্লাহই জানেন। এরচেয়ে আল্লাহতায়ালা আমাকে কেন মৃত্যু দেয়না। বলেই কান্নায় ভেঙে পড়েন বকুল বেগম।

    আসাদুলের স্ত্রী নিপা বেগম বলেন, বাকি টাকা আগামী দুইদিনের মধ্যে না দিলে তাকে (আসাদুল) মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। স্বামী আমাকে বলে বাঁচাও, এখন আমি কী করবো? আমি কীভাবে তাকে বাঁচাব? আল্লাহতায়ালাছাড়া এখন আর আমাদের কোন ভরসা নেই।

    এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, লিবিয়ায় আসাদুল নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে ওই পরিবারের পক্ষ থেকে আমার কাছে লিখিতভাবে জানালে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করবো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি

    মে 6, 2026
    বাংলাদেশ

    আগামীকাল বন্ধ থাকবে ফুয়েল পাশ সেবা

    মে 6, 2026
    বাংলাদেশ

    জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান হলেন ড. সুরাতুজ্জামান

    মে 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.