আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার (৭ মে) এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
আসন্ন এই অধিবেশনটি বাজেট উপস্থাপন ও আলোচনার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে আগামী অর্থবছরের রাজস্ব ও ব্যয় পরিকল্পনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

