Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী
    বাংলাদেশ

    ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী

    নিউজ ডেস্কUpdated:মে 9, 2026মে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আজ শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    উদ্বোধনী বক্তব্যে তিনি বিচারকদের উদ্দেশে দায়িত্ববোধ ও ন্যায়ের পথে অটল থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিচারকদের সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা ধরে রাখতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ কাজে সরকার সবসময় পাশে থাকবে।

    মন্ত্রী আরও বলেন, জনগণ বর্তমান সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, তার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। তাই বিচার প্রক্রিয়ায় যেসব বিষয় ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলো এড়িয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। বিচারকদের প্রতি আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা শক্তিশালী করা জরুরি। সেই লক্ষ্যেই বিচারকদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

    তিনি আরও উল্লেখ করেন, নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সবসময় সচেতন থাকেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনোই সঠিক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি এবং ভবিষ্যতেও আসবেন না। দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিচারকদেরও এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।

    তিনি সতর্ক করে বলেন, দুর্নীতি রোধ না করা গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম, আইনের শাসন এবং মানবাধিকার—সবই ব্যর্থ হয়ে যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এ ধরনের দায় কেউ নিতে চান না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) মহাপরিচালক মো. এমদাদুল হক।

    এছাড়া অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক, জেএটিআইয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    এনজিওর নামে প্রতারণা: গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক রঞ্জন গ্রেপ্তার

    মে 9, 2026
    বাংলাদেশ

    পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

    মে 9, 2026
    বাংলাদেশ

    হামে আরও ৯ শিশুর মৃত্যুসহ মোট মারা গেল সাড়ে ৩০০

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.