ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ শারমীন রিনভী।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্রীড়া কক্ষে বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতের দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। নির্বাচনে বিভাগের সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিকুল ইসলাম খান, নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আখতার ও সাহেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাকিল হাসান, জেসমীন জাহান এবং মাজেদুল ইসলাম।
অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাকী মোহাম্মদ জোবায়ের। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন লিংকন মো. লুৎফরজামান সরকার।
এ ছাড়া প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানিয়া সুলতানা। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোস্তফা মোহাম্মদ তাহান। গবেষণা ও সেমিনার সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ। কল্যাণ সম্পাদক হয়েছেন তারেক আল হাসান নির্ঝর। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মুজাহিদ মাহী। যোগাযোগ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক হয়েছেন রাফিজ খান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ, হাসান উল্লাহ খান, আনোয়ার হোসেন মজুমদার, শারমিন ইফ্ফাত শামস, আলী আসিফ শাওন, ইশরাতুল জাহান, নাজমা বিনতে আলমগীর, ওয়ালিউল হাসান রক্তিম, রেজাউল করিম ও তারেক মাহমুদ।
নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদ নেওয়াজ খান, আবু সালেহ আকন, দৌলত আক্তার এবং আঙ্গুর নাহার মন্টি। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকতা শিক্ষার উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

