Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টু আর নেই
    বাংলাদেশ

    বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টু আর নেই

    নিউজ ডেস্কUpdated:মে 9, 2026মে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মারা গেছেন।

    আজ শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এশারের নামাজের পর নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে নগরীর মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ক্লাবে কালো পতাকা উত্তোলন এবং সদস্যদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। তার দীর্ঘদিনের সহকর্মী ও বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি মো. জাকির হোসেন জানান, ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে রক্তের শ্বেতকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল।

    চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও আইনপেশায় সক্রিয় ছিলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু। তিনি বরিশাল প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন তিনি।

    মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বরিশাল দেওয়ানি আদালতে সরকারের পক্ষে সাবেক প্রধান আইনজীবী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, সমাজ বাস্তবতা ও নানা সংকট-সম্ভাবনার চিত্র তার লেখনীতে তুলে ধরেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

    মে 24, 2026
    বাংলাদেশ

    বঙ্গোপসাগরের ২৬ ব্লক নিয়ে বৈশ্বিক দরপত্র প্রক্রিয়া শুরু করছে পেট্রোবাংলা

    মে 24, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে মারা গেল আরও ১৬ শিশুসহ মোট  ৫২৮

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.