Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যবসায়ীরা কর সন্ত্রাসের শিকার: সৈয়দ নাসিম মঞ্জুর
    বাংলাদেশ

    ব্যবসায়ীরা কর সন্ত্রাসের শিকার: সৈয়দ নাসিম মঞ্জুর

    নিউজ ডেস্কমে 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যবসায়ীরা একটি কঠিন কর-সন্ত্রাসের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, বর্তমান করব্যবস্থায় ব্যবসায়ীরা চরম ভয়ের মধ্যে থাকেন।

    গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে কর প্রশাসনে হয়রানি কমাতে অটোমেশন ব্যবস্থার ওপর গুরুত্ব দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে কর প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা জরুরি।

    এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজনৈতিক বিবেচনায় কর অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দেন। আলোচনায় আরও বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ অনেকে।

    সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, করদাতারা নিজেদের কর দেওয়ার পাশাপাশি অন্যদের করের চাপও বহন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি দরকার। করব্যবস্থায় যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে হবে।

    তিনি করজাল বাড়ানোর পরিবর্তে করের ভিত্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তার মতে, করজাল বাড়ানোর ধারণা বাস্তবে একই কাঠামোর মধ্যে বারবার চাপ প্রয়োগের মতো হয়ে দাঁড়ায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মোবাইল সেবায় ১০০ টাকার মধ্যে সরকারের ভাগ ৫৬

    মে 17, 2026
    বাংলাদেশ

    উদীচীর ৫৭ বছরের ইতিহাস পুড়ে ছাই

    মে 17, 2026
    আইন আদালত

    ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

    মে 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.