Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অপরাধ»রামিসাকে ধর্ষণ-হত্যার সময় স্ত্রীকে আটকে রাখেন সোহেল ও তার সহযোগী
    অপরাধ

    রামিসাকে ধর্ষণ-হত্যার সময় স্ত্রীকে আটকে রাখেন সোহেল ও তার সহযোগী

    নিউজ ডেস্কমে 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সোহেল রানার সঙ্গে আরও একজনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

    তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। পরে ঘটনাস্থলে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে স্বপ্না আক্তারকে আটক করেন।

    মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

    মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া রিপন দুটি আদালতে পৃথক আবেদন করেন। সেখানে সোহেলের জবানবন্দি রেকর্ড এবং স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

    তদন্ত কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে রামিসাকে বাসার বাইরে থেকে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আরেক ব্যক্তি ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। পরে ঘটনাটি ঘটে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর প্রমাণ গোপনের চেষ্টা করা হয়েছিল। তবে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।

    তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া রিপন জানান, সোহেলের সঙ্গে থাকা আরেক ব্যক্তির পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আদালতে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে তার জুতা দেখতে পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

    ঘটনার পর শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, স্বপ্না আক্তারসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শ্রেণিকক্ষ যখন শিশুর জন্য আতঙ্কের জায়গা

    মে 20, 2026
    বাংলাদেশ

    মাগুরার সেই আছিয়াকে ভুলে গেছে সবাই, বিচার ঝুলছে আপিলে

    মে 20, 2026
    অপরাধ

    চট্টগ্রাম উপকূলে বিদেশী জাহাজে দুই ক্রুর মারামারিতে থাই নাগরিক নিহত

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.