Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
    বাংলাদেশ

    ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

    নিউজ ডেস্কমে 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। প্রতি পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    রোববার গুলশান-২ নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে উপহারের চেক তুলে দেন।

    অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগর ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঈদের সময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবেই এই সহায়তা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, ভোর থেকে শুরু করে দিনের বড় অংশজুড়ে তারা নগর পরিষ্কার রাখার কাজ করেন। অনেক সময় কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব পালন করতে হয়। তাই তাদের কষ্ট বিবেচনায় সরকার নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

    ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। রাস্তাঘাটে ময়লা না ফেলে সঠিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

    বর্ষা ও ঈদ মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে। পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের প্রস্তুতির কথাও জানানো হয়।

    অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, ঈদ উপহারের এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের কাজে আরও উৎসাহ যোগাবে। বিশেষ করে কোরবানির সময় নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে এটি সহায়ক হবে। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বঙ্গোপসাগরের ২৬ ব্লক নিয়ে বৈশ্বিক দরপত্র প্রক্রিয়া শুরু করছে পেট্রোবাংলা

    মে 24, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে মারা গেল আরও ১৬ শিশুসহ মোট  ৫২৮

    মে 24, 2026
    বাংলাদেশ

    স্কুল ফিডিংয়ে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.