Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদক নির্মূলে তৈরি করা হচ্ছে এলাকাভিত্তিক তালিকা: স্বরাষ্ট্রমন্ত্রী
    বাংলাদেশ

    মাদক নির্মূলে তৈরি করা হচ্ছে এলাকাভিত্তিক তালিকা: স্বরাষ্ট্রমন্ত্রী

    নিউজ ডেস্কজুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাদক নির্মূলে বিশেষ অভিযান চালাতে এলাকাভিত্তিক তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

    বুধবার (১৭ জুন) সংসদে সরকারি দলের নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করে ৯ হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

    সালাহউদ্দিন আহমদ জানান, মাদকের বিস্তাররোধে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলা-জেলাভিত্তিক অবৈধ মাদক ব্যবসায়ীদের তালিকা এবং মেট্রোপলিটন এলাকার থানাভিত্তিক মাদকব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। যেকোনো অপরাধী বা মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া। আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পনা মোতাবেক তালিকা হালনাগাদ করে থাকে।

    মাদক, অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে গত ১ মে থেকে দেশব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বিশেষ অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার আলাদা দিনে পালিত হবে

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের পরিকল্পনা

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.