Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিনিয়োগ তহবিল আনার উদ্যোগ নিচ্ছে সরকার
    বাংলাদেশ

    হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিনিয়োগ তহবিল আনার উদ্যোগ নিচ্ছে সরকার

    নিউজ ডেস্কজুন 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগে বৈদেশিক অর্থায়ন বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র—হংকং, লন্ডন ও নিউইয়র্কে কেবল বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল (ফান্ড) গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি—উভয় খাতের বিনিয়োগ প্রকল্পের জন্য বিকল্প অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে বেসরকারি উদ্যোগে এসব তহবিল গঠন করা হবে। তহবিলগুলো চালু হলে দেশের আর্থিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে বৈদেশিক বিনিয়োগের নতুন উৎস সৃষ্টি হবে।

    তিনি জানান, এসব তহবিল থেকে প্রাপ্ত অর্থ সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে ব্যবহার করা যাবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে বিনিয়োগের গতি বাড়াতে সহায়ক হবে।

    অর্থমন্ত্রী আরও বলেন, সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বেসরকারি খাতের অর্থায়নে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়তে দেবে না। বেসরকারি উদ্যোক্তারা যাতে ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করেই সরকারের ঋণ ব্যবস্থাপনা পরিচালিত হবে।

    সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগের নতুন উৎস তৈরি, পুঁজিবাজার ও আর্থিক খাতে তারল্য বৃদ্ধি এবং দেশের উন্নয়ন প্রকল্পে বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে

    জুন 29, 2026
    বাংলাদেশ

    প্রথমবার নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের ‘হ্যাচিং এগ’

    জুন 29, 2026
    বাংলাদেশ

    কর্ণফুলী টানেলের আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সংসদে সড়কমন্ত্রী

    জুন 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.