Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথমবার নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের ‘হ্যাচিং এগ’
    বাংলাদেশ

    প্রথমবার নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের ‘হ্যাচিং এগ’

    নিউজ ডেস্কজুন 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ প্রথমবারের মতো নাইজেরিয়ায় ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি করেছে। এ চালানকে দেশের প্রাণিসম্পদ খাতের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফায় মোট ১০ হাজার ৪৪০টি ডিম রপ্তানি করা হয়েছে।

    গত রোববার (২৮ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানিকৃত ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ জাতের প্যারেন্ট হ্যাচিং এগস। এই চালান থেকে ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের আশা করা হচ্ছে।

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে। তাঁর মতে, নাইজেরিয়ায় প্রথমবারের মতো হ্যাচিং এগ রপ্তানি দেশের রপ্তানি বহুমুখীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

    তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করার পর বিদেশে পণ্য রপ্তানি করতে পারা বাংলাদেশের সক্ষমতারই প্রতিফলন। এটি কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রাণিসম্পদ খাতের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতিরও গুরুত্বপূর্ণ নিদর্শন।

    প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তর আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে

    জুন 29, 2026
    বাংলাদেশ

    হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিনিয়োগ তহবিল আনার উদ্যোগ নিচ্ছে সরকার

    জুন 29, 2026
    বাংলাদেশ

    কর্ণফুলী টানেলের আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সংসদে সড়কমন্ত্রী

    জুন 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.