Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুষ্কৃতকারীদের ডিম নিক্ষেপে বিডি গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ স্থগিত
    বাংলাদেশ

    দুষ্কৃতকারীদের ডিম নিক্ষেপে বিডি গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ স্থগিত

    এফ. আর. ইমরাননভেম্বর 9, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গতকাল শুক্রবার, বিকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে শতাধিক থিয়েটারকর্মী অংশগ্রহণ করেছিলেন।

    গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি মঞ্চ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করার প্রতিবাদে নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে একদল মানুষ ডিম ছুড়ে মেরেছে।

    রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে শতাধিক থিয়েটারকর্মী অংশগ্রহণ করেছিলেন।

    প্রতিবাদ সমাবেশে চলার একটি মুহূর্তে প্রায় ৫টা নাগাদ নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ বক্তৃতা দেওয়ার সময় পেছন দিক থেকে ডিম ছুড়ে মারা হয়। কিছুক্ষণ উত্তেজনা চলার পর, মামুনুর রশিদ তার বক্তৃতা শেষ করেন। পরে আয়োজকরা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

    বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (ঢাকা মহানগর) সাংগঠনিক সম্পাদক তাপান হাফিজ জানায়, ‘আমাদের সমাবেশ শেষ হচ্ছিল। এর মধ্যে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতকারী পেছন থেকে ডিম ছুড়ে মারে।’ যারা ডিম ছুড়ে মেরেছে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: প্রথম আলো

    ডিম ছোড়ার পর বক্তব্যে মামুনুর রশিদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।’

    পূর্বেও ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী তাৎক্ষণিকভাবে বন্ধ করার দাবিতে একদল ব্যক্তি বিক্ষোভ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে। দর্শকদের নিরাপত্তা কথা ভেবে, কর্তৃপক্ষ নাটকটির প্রদর্শনী মাঝপথেই বন্ধ করে দেয়।

    পাশাপাশি আগামী ১৫ নভেম্বর এই ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন দুই দিবস, একটিতে সরকারি ছুটি

    এপ্রিল 16, 2026
    বাংলাদেশ

    নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়

    এপ্রিল 16, 2026
    বাংলাদেশ

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.