Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সহপাঠীকে বাঁচাতে গিয়ে নদীতে ঝরল চার শিশুর প্রাণ
    বাংলাদেশ

    সহপাঠীকে বাঁচাতে গিয়ে নদীতে ঝরল চার শিশুর প্রাণ

    নিউজ ডেস্কজুলাই 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে ডুবতে থাকা এক সহপাঠীকে উদ্ধার করতে গিয়ে একসঙ্গে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় ‘গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা’র শিক্ষার্থী।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটির পর ছয় থেকে সাতজন শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে যায়। এ সময় তাদের মধ্যে একজন নদীতে তলিয়ে যেতে শুরু করলে অন্যরা তাকে উদ্ধার করতে পানিতে নামে। একপর্যায়ে চারজনই পানিতে তলিয়ে যায়।

    খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুকে নদী থেকে তুলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, বেলা ১টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারও শ্বাস-প্রশ্বাস কিংবা হৃদস্পন্দন ছিল না। পরে আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন

    জুলাই 16, 2026
    বাংলাদেশ

    নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী সংস্কার হবে: অর্থমন্ত্রী

    জুলাই 16, 2026
    বাংলাদেশ

    আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

    জুলাই 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.