Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, লাগল ৪৩ সেলাই
    বাংলাদেশ

    মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, লাগল ৪৩ সেলাই

    নিউজ ডেস্কজুলাই 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোহাম্মাদপুর থানা/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ছুরিকাঘাতে আহত হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এসআইয়ের পিঠে ৪৩টি সেলাই লেগেছে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ে নিজ বাসার কাছে এই ঘটনার শিকার হন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই ওসমান গণি। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এটি ছিনতাইয়ের কোনো ঘটনা নয়।

    তিনি বলেন, “ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

    এসি মামুন আরও জানান, প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি।

    এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো পাইপ বোমা উদ্ধার

    জুলাই 24, 2026
    বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে এখনই দুশ্চিন্তা নেই: বিজিএমইএ

    জুলাই 24, 2026
    বাংলাদেশ

    সেমিকন্ডাক্টর খাতে ১০০ কোটি ডলার রপ্তানির লক্ষ্য

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.