Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে এখনই দুশ্চিন্তা নেই: বিজিএমইএ
    বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে এখনই দুশ্চিন্তা নেই: বিজিএমইএ

    নিউজ ডেস্কজুলাই 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণাকে কেন্দ্র করে উদ্বেগের তেমন কোনো কারণ নেই বলে মনে করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

    সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, নতুন শুল্ক কার্যকর হলেও মোট শুল্কের পরিমাণ আগের তুলনায় বাড়ছে না। কারণ, গত ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া ১০ শতাংশ শুল্কের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

    শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক এখনো প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে রপ্তানি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

    মাহমুদ হাসান খান জানান, গত বছরের এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে তা ২০ শতাংশে নামানো হয়। এরপর বাণিজ্যচুক্তির ফলে শুল্ক আরও কমে ১৯ শতাংশে দাঁড়ায়।

    তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ওই পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে। এরপর ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের আওতায় নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সেই শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আবার নতুন শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন।

    বিজিএমইএ সভাপতি বলেন, পাল্টা শুল্ক স্থগিত থাকলেও মার্কিন ক্রেতারা এতদিন একই মাত্রার শুল্ক বিবেচনায় নিয়েই পোশাকের দাম নির্ধারণ করে আসছিল। তাদের ধারণা ছিল, অন্য কোনো উপায়ে একই ধরনের শুল্ক আবার আরোপ হতে পারে। বর্তমান পরিস্থিতিও সেই ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে।

    তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র কম শুল্ক আরোপ করে, তাহলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চাপে পড়তে পারে।

    যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক ছাড়ের সম্ভাবনা নিয়েও কথা বলেন মাহমুদ হাসান খান। তিনি জানান, বাণিজ্যচুক্তিতে এমন একটি সুবিধার কথা উল্লেখ থাকলেও এখনো এর বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত হয়নি।

    ফলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে পোশাক উৎপাদন করলেও বাংলাদেশি রপ্তানিকারকেরা এখন পর্যন্ত কোনো শুল্ক সুবিধা পাচ্ছেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো পাইপ বোমা উদ্ধার

    জুলাই 24, 2026
    বাংলাদেশ

    সেমিকন্ডাক্টর খাতে ১০০ কোটি ডলার রপ্তানির লক্ষ্য

    জুলাই 24, 2026
    বাংলাদেশ

    মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, লাগল ৪৩ সেলাই

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.