Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫৪৭ কোটি টাকায় ঢাকা ডেন্টাল কলেজের অবকাঠামো উন্নয়নে প্রকল্প নিচ্ছে সরকার
    বাংলাদেশ

    ৫৪৭ কোটি টাকায় ঢাকা ডেন্টাল কলেজের অবকাঠামো উন্নয়নে প্রকল্প নিচ্ছে সরকার

    নিউজ ডেস্কজুলাই 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর করতে ৫৪৭ কোটি ২৩ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। নতুন একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ১০ তলাবিশিষ্ট হোস্টেল, বহুমুখী ভবন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে ডেন্টাল শিক্ষা ও রোগীসেবার মান উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য।

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, তিন বছর মেয়াদি ‘ঢাকা ডেন্টাল কলেজের অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এর পৃষ্ঠপোষক মন্ত্রণালয় হবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

    প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণের পাশাপাশি ২৪ হাজার ৭২৭টি চিকিৎসা সরঞ্জাম এবং ১১ হাজার ৬৩২টি আসবাবপত্র কেনা হবে। এর মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী, শিক্ষক এবং চিকিৎসকদের জন্য আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। রোববার প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এ প্রস্তাব পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে সুপারিশ পাওয়া গেলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

    ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঢাকা ডেন্টাল কলেজ ২০০০ সালে মিরপুর-১৪ ক্যাম্পাসে স্থানান্তরিত হলেও শিক্ষার্থী সংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো সম্প্রসারণ হয়নি। বর্তমানে কলেজটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতি বছর প্রায় ১১০ জন দেশীয় এবং ২৫ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন।

    কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় শীতাতপনিয়ন্ত্রিত গ্যালারি শ্রেণিকক্ষ ও টিউটোরিয়াল কক্ষেরও ঘাটতি রয়েছে। ফলে একাডেমিক কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

    এ পরিস্থিতি মোকাবিলায় মিরপুর ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবন, পৃথক ছাত্র ও ছাত্রী হোস্টেল, অধ্যক্ষের বাসভবন এবং স্নাতকোত্তর চিকিৎসক ও শিক্ষকদের জন্য বহুমুখী ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সোবহানবাগ ক্যাম্পাসের পুরোনো একটি ভবনের জায়গায় নতুন বহুমুখী ভবন নির্মাণ করা হবে।

    ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মানের ডেন্টাল শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কলেজটির অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি। তার মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও রোগী—সব পক্ষই উপকৃত হবে। একই সঙ্গে চিকিৎসকদের আবাসন সংকটও অনেকাংশে দূর হবে।

    তবে প্রকল্পটির বিভিন্ন ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির কার্যপত্রে ১৯২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে অনাবাসিক ভবন, ১৮৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন এবং ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বৈদ্যুতিক কাজের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে।

    এছাড়া লিফট, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার ব্যয়, ছাত্র ও ছাত্রী হোস্টেল নির্মাণে প্রস্তাবিত ব্যয়, বহুমুখী ভবনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি, সরকারি ক্রয়বিধি অনুসরণ এবং সম্ভাব্যতা সমীক্ষার বিভিন্ন দিক সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে কমিশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশের স্টিল শিল্পে নতুন ইতিহাস, গিনেস রেকর্ড অর্জন একেএসের

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    দেশের বাজারের ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক- ইএসডিও

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.