Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা
    বাংলাদেশ

    চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

    নিউজ ডেস্কজুলাই 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবৈধ আন্তর্জাতিক কল আদান-প্রদানের (ভিওআইপি) কাজে সিম ব্যবহারের প্রমাণ পাওয়ায় দেশের চার মোবাইল অপারেটরকে জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে সব মিলিয়ে ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বিটিআরসি জানিয়েছে, চার অপারেটরের মোট ৮ হাজার ৬৮২টি সিম অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন কার্যক্রমে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এসব সিমের মাধ্যমে ভিওআইপি ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট অপারেটরগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল হলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক ফোনকল পরিচালনার একটি পদ্ধতি। বৈধ প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল নির্ধারিত গেটওয়ে ও অনুমোদিত অপারেটরের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছায়। তবে অবৈধভাবে এই সেবা পরিচালনা করলে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হয়।

    বিটিআরসি’র দেওয়া নোটিশ অনুযায়ী, জরিমানার অর্থ আগামী ১০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। কমিশনের পরিচালক সোহেল রানার সই করা এই নোটিশ বেসরকারি তিন অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

    জরিমানার তালিকায় সবচেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম এ ধরনের কাজে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে দিতে হবে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।

    রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে ৬৮ লাখ ১০ হাজার টাকা। আর গ্রামীণফোনের ১৮৪টি সিম ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি।

    কমিশনের নোটিশে বলা হয়েছে, মোবাইল অপারেটরগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, লাইসেন্সের শর্ত এবং বিটিআরসির বিভিন্ন নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের নেটওয়ার্কের সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

    বিটিআরসি জানায়, গত ২১ জুলাই চার অপারেটরের কাছে পাঠানো পৃথক নোটিশে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা করে প্রশাসনিক জরিমানার কথা উল্লেখ করা হয়।

    এর আগে ২৫ জুলাই রাতে গ্রামীণফোনকে অবৈধ ভিওআইপি কার্যক্রমের দায়ে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানার খবর প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। পরে জানা যায়, একই অভিযোগে রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটককেও জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকারের নতুন অঙ্গীকার

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    কারাগারে বড় সংস্কার পরিকল্পনা, বদলাচ্ছে নাম ও আইন

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.