Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৫ বছর খনি থেকে সম্পদ আহরণ না করার খেসারত এখন দিতে হচ্ছে: আইসিসিবি সভাপতি
    বাংলাদেশ

    ১৫ বছর খনি থেকে সম্পদ আহরণ না করার খেসারত এখন দিতে হচ্ছে: আইসিসিবি সভাপতি

    মনিরুজ্জামানজুলাই 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করার দীর্ঘদিনের প্রভাব এখন দেশের জ্বালানি খাতে স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।

    তাঁর মতে, গত ১৫ বছর ধরে দেশীয় খনি থেকে সম্পদ আহরণে কার্যকর উদ্যোগ না নেওয়ার ফলেই আজ গ্যাসের সীমিত সরবরাহ নিয়ে বিদ্যুৎ, শিল্প ও সার খাতের মধ্যে অগ্রাধিকার নির্ধারণের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

    বৃহস্পতিবার ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং স্বাগত বক্তব্য দেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

    মাহবুবুর রহমান বলেন, বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—সীমিত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে, শিল্পে দেওয়া হবে, নাকি সার কারখানায় সরবরাহ করা হবে। তাঁর ভাষ্য, সার উৎপাদন ব্যাহত হলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আবার শিল্প খাতে পর্যাপ্ত গ্যাস না থাকলে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যেই সরকার নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শিল্পায়নের জন্য উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, জ্বালানির অভাবে শিল্পকারখানাগুলো উৎপাদন স্বাভাবিক রাখতে না পারলে উদ্যোক্তারা ব্যাংকঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়বেন। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে।

    আইসিসিবি সভাপতির মতে, দেশের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, শুধু প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। সুশাসন নিশ্চিত করা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতে হবে।

    ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত সংলাপের ওপরও গুরুত্ব আরোপ করেন মাহবুবুর রহমান। তাঁর মতে, শিল্প খাতের বাস্তব সমস্যা জানতে এবং কার্যকর সমাধান বের করতে উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। পাশাপাশি শিল্প টিকিয়ে রাখতে সরকারের কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও ব্যবসায়ীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বান্দরবানে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    আটকের সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

    আগস্ট 25, 2026
    অপরাধ

    ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.