Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনাহালে চলছে রসুন চাষ চলনবিলের আটটি জেলায়
    বাংলাদেশ

    বিনাহালে চলছে রসুন চাষ চলনবিলের আটটি জেলায়

    ইভান মাহমুদUpdated:নভেম্বর 14, 2024নভেম্বর 14, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলনবিলের আটটি জেলায় আমন কাটার পর একই জমিতে বিনাহালে কাদার ওপর চলছে রসুন রোপণ। লক্ষ্যমাত্রা ধরেছে আঞ্চলিক কৃষি অফিস ৩৯ হাজার ৬০৪ হেক্টর জমিতে রসুন আবাদের। এবার রসুন চাষে কৃষকের সার্বিক ব্যয় বেড়েছে অন্য বছরের তুলনায়।

    রাজশাহী আঞ্চলিক কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ও বগুড়ার অতিরিক্ত পরিচালক সরকার শফিউদ্দিন বলেন, ‘চলনবিল অঞ্চলে গত প্রায় ১৫ বছর ধরে বিনাহালে রসুন আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। কাদার ওপর রসুন রোপণের পর একই জমিতে সাথী ফসল হিসেবে তরমুজ বাঙ্গি চাষ এ অঞ্চলের কৃষকদের ভাগ্যের চাকা ঘুরাচ্ছে। বিশেষ করে গত মওসুমে ভালো দাম পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলেও এবছরও রসুনে ভালো ফলন পাবেন কৃষক।’

    এ অঞ্চলের কৃষকরা জানিয়েছেন, সেচ, সার-কীট নাশক, বীজ, শ্রমিকসহ সার্বিক ব্যয় বাড়লেও গত বছর ভালো দাম পাওয়া এবং সাথী ফসল তরমুজ-বাঙ্গিতে লাভবান হওয়ায় রসুন চাষে এই অঞ্চলের কৃষকের আগ্রহ আরও বেড়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর জমি লীজ বাবদ প্রতি বিঘায় ১০হাজার, সার-কীটনাশক বাবদ ৫ হাজার, বীজ বাবদ ৩০ হাজার, শ্রমিক বাবদ ৮ হাজারসহ শুধু রসুন রোপণেই মোট ৫৩ হাজার টাকা ব্যয় হচ্ছে। গত বছর এই খরচ ৪২ থেকে ৪৫ হাজারের মধ্যে ছিল।

    চলনবিলের কয়েকজন কৃষক বলেন, বেশিরভাগ কৃষক ঋণের টাকায় রসুন রোপণ করেন। অথচ প্রায় প্রতিবছরই রসুনের দাম উঠানামা করে। তারপরও গত বছরের হিসেব মতে, প্রতি বিঘায় ৪৫ হাজার টাকা ব্যয়ে গড়ে ২০ থেকে ২২ মণহারে রসুনের ফলন পাওয়া গেছে। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবানও হয়েছেন তারা। চলতি মওসুমে খরচ একটু বাড়লেও আবহাওয়া অনুকূলে থাকলে রসুনের বাম্পার ফলনের আশা তাদের। একই সঙ্গে একই খরচে রসুনের জমিতে সাথী ফসল তরমুজ-বাঙ্গিতেও লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা।

    কৃষি অফিস বলছে, ‘ইতোমধ্যে নাটোরের গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম, পাবনার চাটমোহর, হান্ডিয়াল, সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ এলাকায় রসুন রোপণ শুরু হয়েছে। রসুন রোপণের পাশাপাশি রসুন ভাঙ্গার কাজে এই অঞ্চলের মানুষ ব্যস্ত সময় পাড় করছেন।’

    রাজশাহী ও বগুড়া আঞ্চলিক কৃষি অফিসের তথ্যমতে, চলতি মওসুমে রাজশাহী অঞ্চলের চার জেলায় ২৮ হাজার ১৮৫ ও বগুড়া অঞ্চলের চার জেলায় ১১ হাজার ৪১৯ হেক্টর জমিতে রসুন রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে রাজশাহীতে ৫ হাজার ৫২০, নওগাঁয় ৭৬৫, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ৭০০, নাটোরে ১৮ হাজার ২০০, বগুড়ায় ৬০০, জয়পুরহাটে ২৮৭, পাবনায় ৯ হাজার ৬৩২, সিরাজগঞ্জে ৯০০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হচ্ছে।

    পরিসংখান মতে. রাজশাহী ও বগুড়া অঞ্চলে ২০২১ মওসুমে ৫১ হাজার ৪৩৩ হেক্টর, ২২ মওসুমে ৪৪ হাজার ৪৬৯, হেক্টর, ২৩ মওসুমে ৩৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে বিনাহালে রসুন আবাদ করা হয়েছে। এই ৩ মওসুমে রসুনের উৎপাদন হয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৭০৭ মেট্রিকটন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট চালুর উদ্যোগ

    আগস্ট 24, 2026
    বাংলাদেশ

    পরিচয়ের রাজনীতি বনাম নাগরিক অধিকার: বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংকট

    আগস্ট 24, 2026
    আইন আদালত

    নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুইজনের মৃত্যুদণ্ড, খালাস ১০

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.