সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. আব্দুর রহমান খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
১৯৯৬ সালে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
শিক্ষা, চিকিৎসা ও জনসেবা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য ডা. আব্দুর রহমান খান ব্যাপকভাবে পরিচিত ও শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী ও তার শুভানুধ্যায়ীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

