Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ৩ ঘণ্টা, থাকবেন ইসির কর্মকর্তারা
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ৩ ঘণ্টা, থাকবেন ইসির কর্মকর্তারা

    হাসিব উজ জামানআগস্ট 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনের ভেতরে ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    বুধবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

    তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ ভবনের ভেতরেই ভোটকেন্দ্র ও ভোটের বুথ স্থাপন করা হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী সেখানে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

    চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। বিকেল ৫টার আগেই সব ভোটগ্রহণ শেষ হলে সঙ্গে সঙ্গে ভোট গণনা করে ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ফলাফল প্রস্তুতের কাজ।

    রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সহযোগিতা থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের কর্মকর্তারা ভোটগ্রহণের সময় উপস্থিত থাকবেন। কমিশনের কোনো কমিশনার উপস্থিত হলে তিনিও সেখানে থাকবেন। এ ছাড়া অন্যান্য কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবেন।

    চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকারও ভোট দেবেন। ভোট দেওয়ার সময় গণমাধ্যমের উপস্থিতি থাকবে এবং ভোটগ্রহণ সরাসরি দেখানো হবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুতের সময়ও গণমাধ্যমকে জানানো হবে।

    রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    চিফ হুইপ জানান, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নেওয়ার পর দলের প্রার্থীর নাম ঘোষণা করবেন।

    অন্যদিকে ১১ দলীয় বিরোধী জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

    চিফ হুইপ বলেন, প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনটি অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

    বর্তমান ভোটপদ্ধতি সম্পর্কে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নামের সামনে ভোট দেবেন। ভোটটি প্রকাশ্য বা গোপন—যেটিই হোক, ভোটদাতাকে নিজের নাম ও আসন নম্বর লিখতে হবে। ফলে কে কাকে ভোট দিয়েছেন, তা শনাক্ত করা সম্ভব।

    তিনি বলেন, বর্তমানে ভোটে কোনো গোপনীয়তা নেই। ভবিষ্যতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সেভাবেই ভোটের ব্যবস্থা করা হবে।

    সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন না। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দলের সব সংসদ সদস্য একসঙ্গে সেই প্রার্থীর পক্ষে ভোট দেবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    স্ট্রেচারে করে আদালতে আসামি, চিকিৎসা চালানোর পরামর্শ বিচারকের

    আগস্ট 11, 2026
    বাংলাদেশ

    ১৬ বছর নিষ্ক্রিয় জনসংখ্যা কাউন্সিল, প্রজনন হার কি নিয়ন্ত্রণ সম্ভব?

    আগস্ট 11, 2026
    বাংলাদেশ

    কারাগারেই তৈরি হচ্ছে পোশাক-সাবান, আয় করছেন বন্দীরা

    আগস্ট 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.