Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরাজগঞ্জে কোটিপতি ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ
    বাংলাদেশ

    সিরাজগঞ্জে কোটিপতি ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

    নিউজ ডেস্কআগস্ট 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বয়সের ভারে নুয়ে পড়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর দক্ষিণপাড়ার মোকতাল হোসেন ও তাঁর স্ত্রী জোহেরা খাতুন। জীবনের শেষ সময়ে একমাত্র ছেলেকে ঘিরেই ছিল তাঁদের আশা। ছেলের ভালোবাসা ও যত্নে বাকি জীবনটা শান্তিতে কাটানোর স্বপ্ন দেখেছিলেন তাঁরা। তবে সেই স্বপ্ন এখন দুঃসহ বাস্তবতায় পরিণত হয়েছে। ছেলের বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলে বৃদ্ধ বাবা-মা এখন বিচার ও সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

    মোকতাল হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। দুই মেয়েরই বিয়ে দিয়েছেন তিনি। সংসার জীবনে প্রায় প্রতিবছরই কিছু কিছু করে জমি কিনেছেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সেই সম্পদের বড় অংশ ভালোবেসে পর্যায়ক্রমে একমাত্র ছেলে জাহিদুল ইসলামের নামে লিখে দেন। পরিবারের দাবি, সম্পত্তি লিখে দেওয়ার পরই জাহিদুলের আচরণে পরিবর্তন আসে।

    বৃদ্ধ দম্পতির অভিযোগ, এখন তাঁদের ভরণপোষণ করা তো দূরের কথা, ঠিকমতো দেখভালও করা হয় না। এমনকি বাবা-মায়ের পাশে দাঁড়াতে গেলে দুই মেয়েকেও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে জাহিদুলের বিরুদ্ধে।

    মোকতাল হোসেনের অভিযোগ, গত ১৪ আগস্ট তাঁর জমি দখলের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ সময় ছেলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আহত হন। পরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি।

    মোকতালের মেয়ে জনি খাতুনের অভিযোগ, বাবার সম্পদ পেয়েই তাঁর বড় ভাই কোটিপতি হয়েছেন। অথচ এখন সেই বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না। উল্টো তাঁদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে। বাবা-মায়ের দায়িত্ব নিতে চাইলে তাঁদের ভয় দেখানো এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

    তবে বাবা-মায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল ইসলাম। তাঁর দাবি, তাঁর বাবা-ই তাঁকে মারধর করেছেন। দুই বোনের প্ররোচনায় বাবা-মা তাঁকে সম্পদ থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন তিনি।

    এ ঘটনায় ১৬ আগস্ট জাহিদুল ইসলামের বিরুদ্ধে কাজিপুর থানায় অভিযোগ করেন তাঁর মা জোহেরা খাতুন।

    কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, জোহেরা খাতুনের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী

    আগস্ট 19, 2026
    আইন আদালত

    বার কাউন্সিল ঢেলে সাজিয়ে আইন পেশাকে নতুন উচ্চতায় নিতে চান আইনমন্ত্রী

    আগস্ট 18, 2026
    বাংলাদেশ

    তারেকের ভারত সফরে ‘সম্মানজনক অভ্যর্থনা’র আশ্বাস মোদির

    আগস্ট 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    বাংলাদেশ এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি মে 29, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.