Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ পাইলট প্রকল্প চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
    বাংলাদেশ

    ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ পাইলট প্রকল্প চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিউজ ডেস্কআগস্ট 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি একক ডিজিটাল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে বাছাই করা কয়েকটি জেলায় পাইলট আকারে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্যখাতের সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থাবিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্বও করেন প্রধানমন্ত্রী নিজেই।

    আলোচনার মূল বিষয় ছিল প্রস্তাবিত ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, এটি কীভাবে পরিচালিত হবে এবং স্বাস্থ্যসেবায় এর প্রায়োগিক ব্যবহার কেমন হতে পারে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, শুরুতে নির্দিষ্ট কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে এর কার্যকারিতা, সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা, ব্যয়ের পরিমাণ এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করে দেখা হবে।

    পাইলট পর্যায়ের অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সময়ে ধাপে ধাপে সারাদেশে এই সেবার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

    সভায় স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত এই ডিজিটাল ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই এর সুবিধা পান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়ে ওঠে।

    রোগীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য নিরাপদে সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন সহজেই সেই তথ্য পেতে পারে, সে ব্যবস্থা রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি।

    তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্ল্যাটফর্মটি যেন ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য, খরচের দিক থেকে সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে টেকসইভাবে পরিচালনাযোগ্য হয়, সে দিকেও নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। পাইলট প্রকল্পের ফলাফল সঠিকভাবে মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

    সভার শুরুতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।

    এই সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানাল ফিলিস্তিন

    আগস্ট 23, 2026
    বাংলাদেশ

    কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, দুই দূতাবাসে হুমকির ই-মেইল নিয়ে যা বলছে পুলিশ

    আগস্ট 23, 2026
    বাংলাদেশ

    বরিশালের টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন: অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.