Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ
    বাংলাদেশ

    থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 24, 2026আগস্ট 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধে বরিশাল থেকে সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ।

    সোমবার সকাল দশটার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সাথে লোকাল বাসের শ্রমিকদের এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরবর্তীতে থ্রী-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহি বাস আটক করে রাখে।

    খোঁজ নিয়ে জানা গেছে, খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দরা বেলা বারোটা পর্যন্ত বিষয়টির কোন সমাধান করতে পারেননি।

    পরবর্তীতে বেলা সাড়ে বারোটার পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দুরপাল্লাসহ সকল অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।

    হঠাৎ করে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।

    অপরদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।

    বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাগবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেস্টা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রংপুরে চার হত্যা: পুলিশ-আসামির শার্ট নিয়ে উঠছে প্রশ্ন

    আগস্ট 24, 2026
    বাংলাদেশ

    বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই রুগ্ন ১১৪ বছরের সদর হাসপাতাল

    আগস্ট 24, 2026
    বাংলাদেশ

    এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডলারের দুর্বলতায় তিন মাসের সর্বোচ্চ দামে সোনা

    অর্থনীতি আগস্ট 24, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.