Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
    বাংলাদেশ

    ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

    নিউজ ডেস্কআগস্ট 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৯১৯ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক বলে জানিয়েছে পুলিশ।

    রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার দুজন হলেন মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)। শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত দায়িত্বে থাকা একজন সহকারী উপপরিদর্শক বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

    দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

    এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

    পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সহকারী উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত দায়িত্বে কর্মরত ছিলেন।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, ওই পুলিশ সদস্য গত মাসে থানায় যোগ দেন। এর মধ্যে তিনি সর্বোচ্চ আট থেকে ১০ দিন অফিস করেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাবার মরদেহ বাড়িতে রেখে সংঘর্ষে দুই ভাই, দাফন করলেন এলাকাবাসী

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    দ্বৈত নাগরিকত্ব বিতর্কে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    আগস্ট 24, 2026
    বাংলাদেশ

    বেতনের চেয়ে কাজের স্বাধীনতাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন তরুণেরা

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.